Logo

বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন: নজরুল ইসলাম

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৫, ০৭:১৭
বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন: নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদকে সরিয়ে বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন।

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) নয়াপল্টনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র আনার পর সামরিক স্বৈরশাসনের বিপরীতে খালেদা জিয়া গণতন্ত্র রচনা করেছিলেন। এবারও ফ্যাসিবাদকে সরিয়ে বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে বারবার জেলে যেতে হয়েছে। দণ্ড দিয়ে তাকে নির্জন কারাগারে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারও নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের মন জয় করার চেষ্টা করতে হবে। জনগণ অসন্তুষ্ট বা ভীতসন্ত্রস্ত হয় এমন কিছু করা যাবে না।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD