Logo

দেশ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, হতাশা বাড়ছে: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ২৪:৪৫
দেশ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, হতাশা বাড়ছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বাংলেদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার

বিজ্ঞাপন

বাংলেদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং এর সমাধান রাতারাতি সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে।

বিজ্ঞাপন

শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যর সময় তিনি বলেন, দেশের সবকিছু আমলারা নির্ধারণ করে। নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায়বিচার পাওয়ার অধিকার, সেটা নিশ্চিত করবে। যখন বারবার নির্বাচন হয় তাহলে জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল আরও বলেন, যে সংস্কার বা অর্থনৈতিক কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে, তা একদিনে সম্ভব নয়। একই সঙ্গে, একদিনে সব দুর্নীতি কাটিয়ে ওঠা যাবে, এমনটা ভাবার কারণ নেই। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া না থাকলে সুচিন্তিত চিন্তা, নির্দিষ্ট পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মীদের আন্তরিকতা ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না।

বিজ্ঞাপন

সবশেষে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি। তর্কবিতর্ক থাকবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে, হতাশ হতে হচ্ছে। 

বিজ্ঞাপন

এসডি/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD