Logo

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫, ২৪:২১
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

বিজ্ঞাপন

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তারা নৈশভোজেও অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও বৈঠকে যোগ দেন।

বিজ্ঞাপন

অন্যদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সাবেক হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী, বর্তমান হাইকমিশনার ইমরান হায়দার, পাকিস্তানের স্টেট ব্যাংকের গভর্নর তারিক বাজওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইলিয়াস মাহমুদ নিযামী ও মুহাম্মদ উমায়ের লতিফ, পরিচালক দিলদার আলি আবরো এবং ডেপুটি চিফ অব প্রোটোকল হাফিজ উল্লাহ।

বিজ্ঞাপন

তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD