জামায়াত আমাকে ‘ফজু পাগলা’ নাম দিয়েছে: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, তাকে হত্যার ষড়যন্ত্র করছে জামায়াতে ইসলামী। তিনি দাবি করেন, তাকে ‘ফজু পাগলা’ নামে ডাকা শুরু করেছে জামায়াতের কর্মীরা।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, তাকে হত্যার ষড়যন্ত্র করছে জামায়াতে ইসলামী। তিনি দাবি করেন, তাকে ‘ফজু পাগলা’ নামে ডাকা শুরু করেছে জামায়াতের কর্মীরা।
সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিদেশ থেকে বিশেষ করে ফ্রান্সে থাকা কয়েকজন ইউটিউবার আমাকে হত্যার নির্দেশ দিয়েছে। আমার বাসার সামনে ভিড় তৈরি করা হচ্ছে। জামায়াতের লোকেরা সরাসরি বলছে, আমাকে গলা কেটে হত্যা করতে হবে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে শান্তিপূর্ণভাবে বাঁচার অধিকার তার রয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
একই সময়ে নিজের বক্তব্য বিকৃতভাবে প্রচারের অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, “৫ আগস্ট একটি কালো শক্তি ঘটিয়েছে -এমন কোনো মন্তব্য আমি করিনি। কেউ যদি ভিডিও দেখিয়ে প্রমাণ করতে পারে, তবে আমি ক্ষমা চাইতে রাজি আছি। তবে শোকজের উত্তর আমি আমার দলকেই দেব।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফজলুর রহমান আরও জানান, জামায়াত যখন থেকেই মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান নিয়েছে, তখন থেকেই তিনি তাদের বিরুদ্ধে সোচ্চার।
তিনি বলেন, “আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। কোনো অবস্থাতেই জামায়াতের সঙ্গে আপস করব না।”
বিজ্ঞাপন
এএস








