Logo

আইসিইউ থেকে কেবিনে নুর, উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:১৫
আইসিইউ থেকে কেবিনে নুর, উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। এছাড়া চোখে জমে থাকা রক্ত কমতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিভাগীয় প্রধানরা সার্বক্ষণিক নুরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তাকে নরমাল খাবার খেতে বলা হয়েছে, যদিও খাবার খাওয়ার সময় কিছুটা ব্যথা অনুভব করছেন। চিকিৎসকদের আশা, সেটিও ধীরে ধীরে কমে যাবে।

গত ৩০ আগস্ট রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের সময় রাজধানীর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। পরে সংগঠনের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানায়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD