Logo

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় যা জানাল বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫০
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় যা জানাল বিএনপি
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। 

শনিবার এক বিবৃতিতে দলটি জানায়, এ ধরনের ঘটনা গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যাশাকে ব্যাহত করবে এবং জনমনে বিভ্রান্তি ও হতাশার জন্ম দেবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই হামলা গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্নমত প্রকাশ করা গণতান্ত্রিক অধিকার হলেও শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা এক ধরনের স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলীয় রাজনীতি অপরিহার্য। কোনো রাজনৈতিক দল টিকে থাকবে কি না তা জনগণের ওপর নির্ভর করে, শক্তি প্রয়োগ বা হিংসাত্মক আচরণের মাধ্যমে কোনো দলকে দমিয়ে রাখা বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD