দুর্গাপূজায় সতর্কতা ও প্রতিরোধের আহ্বান জানালেন তারেক রহমান

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধমূলক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
বুধবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্র শেষ হয়নি। তাই দুর্গোৎসবকে ঘিরে যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সামনে চলে এসেছে। এ উপলক্ষে তিনি সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
তারেক রহমানের মতে, বাংলাদেশে ঐতিহ্যগতভাবে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপিত হয়ে আসছে, যা ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। তবে অতীতে একাধিকবার অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা অতীতে দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক উসকানি ও সংঘাত তৈরির অপচেষ্টা চালিয়েছে। সাম্প্রতিক সময়েও ষড়যন্ত্রের প্রমাণ মেলে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।
বিজ্ঞাপন
এ প্রেক্ষাপটে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তিনি।








