Logo

শহীদদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচন দরকার: চরমোনাই পীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:৪৫
শহীদদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচন দরকার: চরমোনাই পীর
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চ চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় মো. রেজাউল করীম বলেন, জুলাইয়ে হাজারো মায়ের কোল খালি হয়েছে। আমাদের বাচ্চারা জীবন দিয়েছে। তাদের প্রত্যাশা ছিল, দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা। সেইজন্যই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে যাতে করে দেশে কোন অবস্থাতেই আর কোন স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে। তাই শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।

 ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যেভাবে ক্ষমতালোভীরা ভোটের মাধ্যমে মেধাবীদের লজ্জা দিয়েছে, নিজেদের না শোধরালে আগামী জাতীয় নির্বাচনেও জনগণ তাদের কলঙ্কিত করবে।

বিজ্ঞাপন

 মুফতি রেজাউল করিম বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD