Logo

জামায়াতকে যারা গালি দেয়, তাদের জন্য দোয়া করুন : জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০৫
জামায়াতকে যারা গালি দেয়, তাদের জন্য দোয়া করুন : জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের জবাবে গালি নয়, বরং দোয়া করার আহ্বান জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির লিখেন, “আপনাদের প্রতি অনুরোধ—জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং তাদের জন্য মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন।”

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর বর্তায়। এই দায়িত্বের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা সেই দায়িত্বই পালন করি।”

ডা. শফিকুর রহমান যোগ করেন, “চূড়ান্ত ফায়সালা মহান স্রষ্টার হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের প্রধান হাতিয়ার। তিনি যেন প্রিয় বাংলাদেশকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করেন।”

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD