পিআর পদ্ধতি কম জনপ্রিয় দলগুলোর জন্য সুবিধাজনক: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি মূলত কম জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর জন্য লাভজনক।
বিজ্ঞাপন
তিনি মনে করেন, এই পদ্ধতির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে সংখ্যাগরিষ্ঠ দলের ক্ষমতায় আসা ঠেকাতে চায় কিছু রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ বলেন, “পিআর চাইবার পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, বেশি আসন অর্জন করা; দ্বিতীয়ত, দেশে অনৈক্য সৃষ্টি করা, যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। কম জনপ্রিয়দের জন্যই এ পদ্ধতি সুবিধাজনক।”
তিনি সতর্ক করে বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি দুর্বল বা ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে। এর ফলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীলতার মুখে পড়বে।”
সংবিধানের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, জনপ্রতিনিধি সরাসরি ভোটে নির্বাচিত হবেন। জামায়াতকে সেটা ভালোভাবে পড়তে হবে। অসাংবিধানিক, অরাজনৈতিক বা অবৈধ কোনো দাবির কাছে জাতিকে জিম্মি করা যাবে না।”
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আরও দাবি করেন, “গবেষণায় দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী তা বোঝে না। অথচ জামায়াত বলছে ৭০ শতাংশ মানুষ পিআর সমর্থন করে। এ ধরনের ভ্রান্ত তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়।”
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার সাংবিধানিক ধারাবাহিকতায় পরিচালিত হচ্ছে এবং সেই পথেই অগ্রসর হওয়া উচিত।








