Logo

জামায়াত আমিরের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:১৮
জামায়াত আমিরের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় সকাল ৯টায় বসুন্ধরা কার্যালয়ে।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য ও সুস্থতার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান।

বিজ্ঞাপন

বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে কেন্দ্র করে আলোচনা হয়।

ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD