Logo

অন্তর্বর্তী সরকার আ.লীগকে পুনর্বাসন করছে: রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০১
অন্তর্বর্তী সরকার আ.লীগকে পুনর্বাসন করছে: রাশেদ খান
রাশেদ খান । ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, চাইলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি মনে করি, অন্তর্বর্তী সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা চাইলে নিজেও এ দায়িত্ব নিতে পারেন।”

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কী?”

এ পোস্টে রাশেদ খান একটি পত্রিকার ফটোকার্ডও যুক্ত করেন। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে বলা হয়েছে- আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল, কেবল এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD