Logo

বিএনপির জন্ম ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটে: নাসীরুদ্দীন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৪:৪১
বিএনপির জন্ম ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটে: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে সংস্কার কমিশনকে ভিন্ন পথে পরিচালিত করতে চেয়েছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ তোলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, আর মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়েই।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে আরও বলেন, বিএনপি সংস্কার কমিশনের কার্যক্রমকে ভিন্নমুখী করে আওয়ামী লীগকে আবারও টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিষয়ে কোনো ছাড় নেই।

তিনি আরও বলেন, জুলাই সনদের প্রস্তাবনার পথেই সরকারকে চলতে হবে। সেখানে ‘বিবেচনা করবে’ বা ‘হবে’ টাইপ অস্পষ্ট বাক্যগুলো এখন স্পষ্ট ব্যাখ্যার দাবি রাখে।

বিএনপিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তোমরা কাবিননামায় সই করেছো, জুলাই সনদে ‘হ্যাঁ’ বলেছো, এখন ‘না’ বলার সুযোগ নেই।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না দিতে পারলে এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। উপদেষ্টারা যথেষ্ট সময় পেয়েছেন পারিবারিক ব্যস্ততায়; এখন সময় এসেছে জনগণের জন্য কাজ করার।

আইন উপদেষ্টার প্রতি আস্থাহীনতা প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, আইন উপদেষ্টার ওপর আমাদের কোনো আস্থা নেই। প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে সংস্কার আদেশ জারি করতে হবে, এটাই সময়ের দাবি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD