Logo

নতুন প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে তাৎক্ষণিক যা বললেন এনসিপি নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৭:০১
নতুন প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে তাৎক্ষণিক যা বললেন এনসিপি নেতা
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

নতুন তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। কারণ, দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে আসছে। কিন্তু ইসির পূর্ববর্তী তালিকায় ‘শাপলা’ বা ‘শাপলার কলি’—কোনোটিই ছিল না।

বিজ্ঞাপন

নতুন তালিকার প্রতীক প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শাপলার কলি কিন্তু প্রতীকের তালিকায় ছিল না। এখন কিভাবে সেটি আসলো? আর ‘শাপলার কলি’ যদি থাকতে পারে শাপলা কেন রাখা হয়নি? আমরা তার ব্যাখা জানতে চাই। এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া।

তিনি আরও বলেন, আমরা দলের ভেতরে বৈঠক করে বিষয়টি বিশ্লেষণ করব। তারপর আনুষ্ঠানিকভাবে আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাব।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD