Logo

তারেক রহমানের নির্বাচনী আসন ঘোষণা করল বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৮:০৪
তারেক রহমানের নির্বাচনী আসন ঘোষণা করল বিএনপি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) বিকেল গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার সময় এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, যেকোনো আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে।

ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। আজ প্রায় ২৩৮ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলন সহযোগী দল অংশ নেবে, সেখানে বিএনপি সমন্বয় করে প্রার্থী নির্ধারণ করবে। তবে প্রার্থী পরিবর্তন হতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসডি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD