Logo

ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৮:১০
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আর এ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD