Logo

গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৫ নভেম্বর, ২০২৫, ১৮:৪৫
গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে চট্টগ্রামে গণসংযোগকালে গুলি করা হয়েছে। বুধবার বিকাল সোয়া ৫ টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পাওয়ার পর ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তার উপর গুলি চালায়। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, আরও একাধিক ব্যক্তি এই হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামের এক ব্যক্তি।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। আমি হাসপাতালে যাচ্ছি।

চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার ডিসি আমিরুল ইসলাম বলেন, এরশাদ উল্লাহ নির্বাচনি প্রচারের সময় হামলার শিকার হয়েছেন বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সক্রিয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

নির্বাচন-সংক্রান্ত এই উত্তপ্ত প্রেক্ষাপটে হামলার ঘটনা রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে কড়া নিরাপত্তা জোরদার করেছে এবং হামলার কারণ তদন্ত শুরু করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD