Logo

এনসিপিসহ চার দলের নতুন জোটের ঘোষণা আগামীকাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ২২:০৩
এনসিপিসহ চার দলের নতুন জোটের ঘোষণা আগামীকাল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিসহ চার দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট। আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এ জোট।

বিজ্ঞাপন

কাল বেলা ১১টায় রাজধানীর শাহবাগ শহীদ আবু সাঈদ কনভেশন হলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম গণমাধ্যমকে বলেন, চার দলের সমন্বয়ে আমরা একটি রাজনৈতিক জোট করতে যাচ্ছি। যেহেতু সামনে নির্বাচন, সেহেতু জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD