Logo

খালেদা জিয়ার খোঁজ নিয়ে যা জানালেন এনসিপি নেতারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৩:২২
খালেদা জিয়ার খোঁজ নিয়ে যা জানালেন এনসিপি নেতারা
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যায়। সেখানে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থা ও চিকিৎসা অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

হাসপাতাল থেকে বেরিয়ে ডা. তাসনিম জারা বলেন, খালেদা জিয়া সবসময় দলমতের উর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করেছেন। তাই রাজনৈতিক বিভাজন ভুলে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন—এমন প্রার্থনা সবারই করা উচিত।

বিজ্ঞাপন

হাসনাত আব্দুল্লাহ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি জাতীয় রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার সাক্ষী হিসেবে তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসতে পারেন—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার জন্য সর্বস্তরের মানুষের দোয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও একই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, এ মুহূর্তে দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনার আবেদন জানাই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD