Logo

দেশে পৌঁছে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১
দেশে পৌঁছে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পত্নী ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ারে আসেন।

এর আগে খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান জুবাইদা রহমান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চিকিৎসার জন্য শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে সেটি ঢাকায় আসতে পারেনি। যার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে আগামী রবিবার (০৭ ডিসেম্বর) চলে গিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার নতুন করে এখন একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেছে। সেটি শনিবার ঢাকায় আসতে পারেন। এছাড়া বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও কিছুটা খারাপ হয়েছে। সব কিছু মিলিয়ে নতুন করে আগামী রবিবার (০৭ ডিসেম্বর) সম্ভাবনা আছে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD