Logo

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৫, ২৩:২৫
খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ
ছবি: সংগৃহীত

প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ডা. আল মামুন জানান, শুক্রবার বিকেল ৪টায় এভারকেয়ার হাসপাতালে প্রফেসর ডা. এ কিউ এম মহসিন এন্ডোস্কোপি সম্পন্ন করেন। এতে দেখা যায়, খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে তা বন্ধ রয়েছে।

আরও পড়ুন: এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তুপে পরিণত করেন: তারেক রহমান

অন্যদিকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে। বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করবে বলে ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে।

এর আগে বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে রবিবার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। 

আরও পড়ুন: বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন : মির্জা ফখরুল

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে যাবেন লন্ডন থেকে আসা জুবাইদা রহমান এবং হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD