প্রথম ধাপে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রত্যাশীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিজ্ঞাপন
বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সদস্য সচিব আখতার হোসেন।
এ সময় তিনি বলেন, মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ হয়েছে এবং আজ প্রাথমিক তালিকা প্রকাশ করা হচ্ছে। তালিকাভুক্ত কারও বিরুদ্ধে অভিযোগ ওঠলে তা তদন্ত করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করা হবে।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, এবারের মনোনয়ন তালিকায় বেশ কিছু ব্যতিক্রমী বিষয় রাখা হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে আজ সিইসির সাক্ষাৎ, যেকোনো সময় তফসিল ঘোষণা
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোটে ভোট দেওয়ার আহ্বান জানানো হবে এবং প্রার্থীরাও ‘হ্যাঁ’ ভোটে ভোট চাইবেন।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকদের সংসদে দেখতে চান না তারা। এ ধরনের কাউকে প্রার্থী তালিকায় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল করা হবে। নির্বাচনী আইন লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করা হবে বলেও তিনি জানান।
তিনি জানান, আজ প্রথম ধাপে ১২৫ জনের নাম ঘোষণা করা হচ্ছে এবং পরবর্তীতে আরও দুটি তালিকা প্রকাশ করা হবে।








