লন্ডনে তারেক রহমানের জনসভা আগামী ১৬ ডিসেম্বর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামী বৃৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন। তার আগে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সেখানে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বিজ্ঞাপন
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।
আরও পড়ুন: জনসংযোগকালে দুর্ঘটনায় আহত এনসিপি প্রার্থী হান্নান মাসউদ
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এদিকে এই অনুষ্ঠানকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাজ্য বিএনপি।
আরও পড়ুন: জনসংযোগকালে দুর্ঘটনায় আহত এনসিপি প্রার্থী হান্নান মাসউদ
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। প্রায় ১৮ মাস কারান্তরীণ থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পান তিনি। এরপর ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।








