Logo

লন্ডন থেকে দেশে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৯
লন্ডন থেকে দেশে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে হাসপাতালের মর্গে গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান জামায়াত প্রধান।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ (শনিবার) সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন—তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করুন।

ডা. শফিকুর রহমান লেখেন, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD