Logo

হঠাৎ অসুস্থ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০
হঠাৎ অসুস্থ  বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী আপাতত তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD