Logo

শেখ হাসিনাকে যে শর্তে ফেরত দিতে পারে ভারত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫২
শেখ হাসিনাকে যে শর্তে ফেরত দিতে পারে ভারত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এ প্রসঙ্গে ভারত সরকারের পদক্ষেপ নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের ওপর—এমন মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি দেশে ফিরে যাবেন—এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মোদি সরকারের হাতে। তবে এখন পর্যন্ত তারা প্রকাশ্যে কোনো অবস্থান জানায়নি।

মোহাম্মদ সেলিমের দাবি, যুক্তরাষ্ট্রের চাপ বা নিষেধাজ্ঞার কারণে ভারত সরকার বিষয়টি নিয়ে প্রকাশ্যভাবে মুখ খুলছে না। তার মতে, ভারতের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত বা ইঙ্গিতের অপেক্ষা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও প্রশ্ন তুলেছেন, আগে মোদি সরকার বাংলাদেশ প্রসঙ্গে সরব থাকলেও বর্তমানে তারা নীরব কেন?

তবে এই বিষয়ে ভারতের সরকার থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা দুটোই ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD