Logo

ভোটার তালিকায় নাম উঠল তারেক রহমান ও জাইমা রহমানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪৭
ভোটার তালিকায় নাম উঠল তারেক রহমান ও জাইমা রহমানের
তারেক রহমান ও জাইমা রহমান | ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তারেক রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এর আগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য তার করা আবেদন নির্বাচন কমিশন অনুমোদন দেয়।

রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

এর এক দিন আগে, ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করেন তারেক রহমান। ওই দিনই আঙুলের ছাপ, চোখের মণির ছবি (আইরিশ) এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়।

বিএনপি মিডিয়া সেল আগেই জানিয়েছিল, ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হচ্ছেন। সে অনুযায়ী নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নেয়।

বিজ্ঞাপন

দলের পক্ষ থেকে আরও জানানো হয়, বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহিত করেছে।

নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি নিশ্চিত হলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD