Logo

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:২৪
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞাপন

এদিন একই সঙ্গে ফেনী-২ এবং ফেনী-৩ আসনেও বিএনপি ও অন্যান্য অংশীদার দলের নেতা ও প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ফেনী-৩ আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, ফেনী-১ আসনে মোট ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন এবং ফেনী-৩ আসনে ১৬ জনসহ মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে। এদিকে, ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD