Logo

জামায়াত আমীরের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫১
জামায়াত আমীরের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে তার প্রতিনিধি দল আজ ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার আনুষ্ঠানিকতা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেনসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমাদের আমীরের পক্ষ থেকে এটি জমা দিতে এসেছি। আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হোক। সবাই মিলে যেন একটি সমান সুযোগের মাঠ তৈরি হয়—সেই প্রত্যাশা আমাদের আছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আরও কাজ করার প্রয়োজন রয়েছে এবং আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD