Logo

কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা দিল ইনকিলাব মঞ্চ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৭
কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা দিল ইনকিলাব মঞ্চ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংগঠনটি নতুন ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা ৫১ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ কারণে ওই দিনের জন্য নির্ধারিত ইনকিলাব মঞ্চের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সবাইকে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। ইনকিলাব মঞ্চের নেতারা সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানানোর অনুরোধ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD