Logo

এনসিপির সারজিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৩ জানুয়ারি, ২০২৬, ১৫:১৫
এনসিপির সারজিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা
সারজিস আলম | ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান সারজিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

মনোনয়নপত্রের তথ্য অনুযায়ী, সারজিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১ লাখ টাকা। তার নামে দানকৃত কৃষিজমির পরিমাণ ১৬.৫০ শতক, যার অর্জনকালীন মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা এবং বর্তমানে আনুমানিক ৫ লাখ টাকা ধরা হয়েছে। ব্যবসা থেকে বছরে তার আয় ৯ লাখ টাকা। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) অর্জন করেছেন।

বিজ্ঞাপন

হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, সারজিস আলমের নামে একটি মামলা বর্তমানে তদন্তাধীন। তার কোনো বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জভুক্ত শেয়ার নেই। আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৭৫ হাজার টাকা করে দেখানো হয়েছে। তিনি কোনো আগ্নেয়াস্ত্র বা বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবনের মালিক নন।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা, যার মধ্যে তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন।

বিজ্ঞাপন

এবারের মনোনয়ন বৈধ ঘোষণার সঙ্গে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও সরগরম হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD