Logo

ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৭
ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের পর এবার ঢাকা-১৭ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এটি বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, আজ সকালে বগুড়া-৬ (সদর) আসন থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD