সিলেট সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন। রবিবার (৪ জানুয়ারি) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
বিজ্ঞাপন
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উড়োজাহাজে করে মির্জা ফখরুল সিলেটে পৌঁছাবেন। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর মহাসচিবের প্রথম সিলেট সফর। সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সিলেট সফরে মির্জা ফখরুল প্রধানত হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এছাড়া সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।








