কুমিল্লা-৪ আসন: হাসনাতের বিপক্ষে ট্রাককে সমর্থন দিলো বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থিতা নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ার পর জোটগত সমর্থন পেয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।
বিজ্ঞাপন
এতে করে জামায়াত জোটের শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপরীতে জোট সমর্থিত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীকে কোনো প্রার্থী না থাকায় কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে গণঅধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি তাদের প্রার্থী জসিম উদ্দিনের প্রতি সমর্থন জানিয়েছে এবং মাঠপর্যায়ে সহযোগিতার নির্দেশনা দিয়েছে।








