Logo

জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের আরেকটি বিতর্কিত ভিডিও ভাইরাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯
জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের আরেকটি বিতর্কিত ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী স ম খালিদুজ্জামানের একটি বিতর্কিত ভিডিও। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়াতে এবং শারীরিকভাবে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্ট থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রায় এক মিনিট ৩১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; এটি গত বছরের ১৭ আগস্ট ধারণ করা।

ভিডিও ফুটেজে দেখা যায়, এক্সিম ব্যাংকের বসুন্ধরা শাখার ভেতরে খালিদুজ্জামান ও তার কয়েকজন সহযোগী উত্তেজিত অবস্থায় উপস্থিত রয়েছেন। একপর্যায়ে খালিদুজ্জামানকে ব্যাংক কর্মকর্তাদের দিকে তেড়ে যেতে দেখা যায়। তার এই আচরণের পর সহযোগীরাও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ভিডিওতে উচ্চস্বরে গালাগালির শব্দও শোনা যায়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

বিজ্ঞাপন

ঘটনার সময় ব্যাংকের ভেতরে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় বলে ভিডিও দেখে ধারণা করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে এবং বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, এর আগেও সম্প্রতি খালিদুজ্জামানের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। গত মঙ্গলবার ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাকে গানম্যানসহ ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে চলাচলের সময় সেনাসদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে দেখা যায়।

বিজ্ঞাপন

পরপর এমন একাধিক ভিডিও ভাইরাল হওয়ায় ঢাকা-১৭ আসনের এই প্রার্থীকে ঘিরে বিতর্ক আরও গভীর হচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD