Logo

আজ ঢাকার ৬টি সংসদীয় আসনে জনসভা করবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬
আজ ঢাকার ৬টি সংসদীয় আসনে জনসভা করবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এসব জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

দলীয় কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।

বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

বিজ্ঞাপন

এরপর বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুল এলাকার সানভ্যালি মাঠে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। আজ ও আগামীকাল মিলিয়ে এসব কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD