Logo

হাসপাতালে ভর্তি রুহুল কবীর রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৫
হাসপাতালে ভর্তি রুহুল কবীর রিজভী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর, ঠাণ্ডা এবং শ্বাসকষ্টের কারণে রিজভীকে হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রুহুল কবীর রিজভী দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। হাসপাতাল সূত্র জানায়, তার অবস্থা স্থিতিশীল এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD