যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোট প্রদান করবেন।
বিজ্ঞাপন
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দেবেন। একই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানেরও।
দলীয় সূত্র জানায়, জাইমা রহমান সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে তারেক রহমানের সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।








