Logo

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১৮
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
ছবি: সংগৃহীত

জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে নির্বাচনের প্রাক্কালে হাসপাতালে যান দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পৌঁছে রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

দলীয় সূত্র জানায়, কিছু সময় হাসপাতালে অবস্থান করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তারেক রহমান।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শারীরিক অসুস্থতা দেখা দিলে রিজভীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

এদিকে রুহুল কবির রিজভী দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। দলীয় নেতাকর্মীরাও তার আরোগ্য কামনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD