Logo

জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৮
জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটার উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশের পাশাপাশি দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারমনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে যে ভোটার উপস্থিতি ঢাকা শহরে যতটুকু দেখেছি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। মানুষ উৎসাহ নিয়ে ভোট প্রয়োগ করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত দুদিনে যেভাবে দেখেছি ভোট দেওয়ার জন্য মানুষ লঞ্চ, স্টিমার, ট্রেন ও বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে গ্রামে ফিরে গেছেন, আমরা প্রত্যাশা করি যে ইনশাআল্লাহ আজ সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে।

তারেক রহমান আরও উল্লেখ করেন, এদিন শুধু আমাদের আন্দোলনের সফলতা নয়, ১৭ বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আমি মনে করি, এটা সমগ্র বাংলাদেশে প্রায় ১৩ কোটি ভোটারের জন্য স্মরণীয় দিন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD