Logo

ভোট এতোটা উৎসবমুখর হবে, কেউ কল্পনাও করেনি: মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫৮
ভোট এতোটা উৎসবমুখর হবে, কেউ কল্পনাও করেনি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রচণ্ড উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ দেখে বিস্মিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট এতোটা উৎসবমুখর হবে, কেউ কল্পনাও করেনি। সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্রে ঘুরে ভোটের পরিবেশ প্রত্যক্ষ করেছি এবং দেখা যাচ্ছে জনগণের আগ্রহ ও উচ্ছ্বাস অসাধারণ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি আরও বলেন, এভাবে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হলে ফলাফলও ইতিবাচক হবে। এর মাধ্যমে জনগণ একটি নির্বাচিত সরকার এবং কার্যকর পার্লামেন্ট পাবেন, যার জন্য আমরা গত ১৬ বছর ধরে সংগ্রাম চালিয়ে আসছি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল নির্বাচনে বিজয় বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলা ছাড়ভুক্ত তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী প্রার্থী। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

বিজ্ঞাপন

জেলা জুড়ে মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২, নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ এবং হিজড়া ভোটার ৭ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যার মধ্যে পুরুষ ৭ হাজার ৯৬৬ এবং নারী ২ হাজার ৩২৬ জন।

মির্জা ফখরুলের পর্যবেক্ষণে দেখা গেছে, ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের অংশগ্রহণ, নির্বাচনী এজেন্টদের সচেতন ভূমিকা এবং কর্মকর্তাদের তৎপরতা সব মিলিয়ে ভোটের পরিবেশ উৎসবমুখর ও সুষ্ঠু। তিনি এই পরিস্থিতিকে জনগণের গণতান্ত্রিক চেতনার সফল প্রকাশ হিসেবে বর্ণনা করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD