Logo

এক কেন্দ্রের ফলাফলে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে জামায়াতের কৃষ্ণ নন্দী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৯
এক কেন্দ্রের ফলাফলে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে জামায়াতের কৃষ্ণ নন্দী
ছবি: সংগৃহীত

খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রাথমিক ফলাফলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। মোট ২৭৭৫ ভোটের মধ্যে ১৭২২টি ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে কৃষ্ণ নন্দী পেয়েছেন ১০৩৮ ভোট।

বিজ্ঞাপন

এ কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ৬২৫ ভোট। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. আবু সাঈদ পেয়েছেন ৪৫ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ঘোড়া প্রতীকের অচিন্ত্য কুমার মণ্ডল ৩ ভোট, কাস্তে প্রতীকের কিশোর কুমার রায় ৪ ভোট, করকেট প্রতীকের প্রবীর গোপাল রায় ২ ভোট, তারা প্রতীকের প্রসেনজিৎ দত্ত ১ ভোট, লাঙ্গল প্রতীকের মো. জাহাঙ্গীর হোসেন ২ ভোট এবং মোমবাতি প্রতীকের সুনীল শুভ রায় ২ ভোট পেয়েছেন। কলস প্রতীকের গোবিন্দ হালদার, ট্রাক প্রতীকের জিএম রোকনুজ্জামান এবং দোয়াত-কলম প্রতীকের সুব্রত মণ্ডল কোনো ভোট পাননি।

বিজ্ঞাপন

গণনার সময় ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উৎপল কান্তি বৈদ্য।

ফলাফলের এই প্রাথমিক তথ্য অনুযায়ী, খুলনা-১ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দীর শক্ত অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে, এবং ধানের শীষের প্রার্থীকে চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD