ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের প্রাথমিক ফলাফলে কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের তিনটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বিজ্ঞাপন
বিদ্যালয়ের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্রের ভোট গণনা শেষে পাওয়া ফলাফলে দেখা যায়, এই তিন কেন্দ্রে ইশরাক হোসেন মোট ২ হাজার ৮০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট। ফলে এসব কেন্দ্রে ইশরাক হোসেন ৮৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, ৩৪ নম্বর কেন্দ্রে মোট ১ হাজার ৮৮৮টি ভোটের মধ্যে ইশরাক হোসেন পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট, আর মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। একই কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৩১৫টি।
বিজ্ঞাপন
৩৩ নম্বর কেন্দ্রেও ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। এই কেন্দ্রে মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ইশরাক হোসেন পেয়েছেন ৮১২ ভোট এবং মান্নান পেয়েছেন ৬১৬ ভোট। গণভোটের ফলাফলে এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪১৫টি।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমান
অন্যদিকে ৩৫ নম্বর কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে পড়েছে ৫৯৫ ভোট। এই কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি।
বিজ্ঞাপন
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার সঙ্গে সঙ্গে ঢাকা-৬ আসনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।








