Logo

নির্বাচন ঘিরে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪৫
নির্বাচন ঘিরে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট নানা বিষয় পর্যালোচনায় বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্র জানায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সাম্প্রতিক পর্যবেক্ষণ, বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ, ফলাফল প্রণয়ন প্রক্রিয়ায় ত্রুটি, তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংসহ নির্বাচন-পরবর্তী সময়ে সারাদেশে নেতাকর্মীদের ওপর সংঘটিত হামলার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনায় আসবে। এসব ইস্যুতে দলের করণীয় ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD