Logo

তারেক রহমানের আপ্যায়নে কী থাকছে জামায়াত আমিরের বাসায়?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৯
তারেক রহমানের আপ্যায়নে কী থাকছে জামায়াত আমিরের বাসায়?
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতা। রোববার সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে পৌঁছান তারেক রহমান।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে ৬টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে রওনা দেন তিনি। এরপর সন্ধ্যা ৭টার দিকে তিনি ডা. শফিকুর রহমান-এর বাসায় পৌঁছান। সংসদ নির্বাচনের পর এটিই দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ, যা রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সাফল্যের পর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম আলোচনায় থাকায় এই বৈঠককে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। বিশেষ করে আলোচনার পাশাপাশি আপ্যায়ন প্রসঙ্গেও চলছে নানা জল্পনা—আগামীর সম্ভাব্য সরকারপ্রধানকে কীভাবে স্বাগত জানাবেন জামায়াত আমির?

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, অতিথির পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারেক রহমান যা পছন্দ করেন, সেটিকেই প্রাধান্য দিয়ে আপ্যায়নের চেষ্টা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু সৌজন্য সাক্ষাৎ নয়; বরং ভবিষ্যৎ রাজনৈতিক বোঝাপড়া ও সম্পর্কের ইঙ্গিতও এতে থাকতে পারে। ফলে আলোচনার টেবিলে কী কথা হবে, তার পাশাপাশি কীভাবে আপ্যায়ন করা হবে—দুটো বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD