Logo

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে কে পাচ্ছেন ধানের শীষ?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৫
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে কে পাচ্ছেন ধানের শীষ?
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছাড়ার পর উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া তারেক রহমান শপথের আগের দিন এই আসনটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এতে বগুড়া-৬ আসনে নতুন প্রার্থী মনোনয়নের প্রশ্নে চলছে তীব্র আলোচনা।

বিজ্ঞাপন

১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত সকল জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। এবারও তারেক রহমানের জয় নিশ্চিত হওয়ায় আসনটি পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

উপনির্বাচনের তফসিল এখনও নির্বাচন কমিশন ঘোষণার অপেক্ষায়। তবে দলীয় প্রার্থী নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছেন—বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), সাবেক জেলা সভাপতি ও সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল)।

তালিকায় তারেক রহমানের পরিবারও আলোচিত—কেউ কেউ চাইছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বা মেয়ে জাইমা রহমানকে প্রার্থী করা হোক। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যানই নেবেন।

বিজ্ঞাপন

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন জানিয়েছেন, উপনির্বাচনের দলীয় প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার পর যথাসময়ে হাইকমান্ড থেকে প্রার্থীর নাম প্রকাশ করা হবে। বগুড়া-৬ ও বগুড়া-৭ জিয়া পরিবারের ঐতিহ্যবাহী আসন। অতীতে প্রয়াত চেয়ারপারসন বিপুল ভোটে জয়ী হয়েছেন। এবারের উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ হবেন, নাকি অন্য কোনো নেতা—সেটি চেয়ারম্যান সিদ্ধান্ত দেবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনের মনোনয়ন ও উপনির্বাচনের ফলাফল শুধু বগুড়ার রাজনৈতিক ভারসাম্যই নয়, বরং জাতীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক প্রভাবকেও প্রভাবিত করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD