Logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৪
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস
ছবি: সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-১৩ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান তুলে ধরতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন। এতে দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং নির্বাচনে অনিয়ম সংক্রান্ত তথ্য উপস্থাপনের পাশাপাশি পরবর্তী কর্মসূচিও ঘোষণা করবেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD