Logo

জাতি অবুঝ নয়, রাষ্ট্রপতির বক্তব্যে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩৯
জাতি অবুঝ নয়, রাষ্ট্রপতির বক্তব্যে জামায়াত আমিরের প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

সম্প্রতি জাতীয় এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি উপস্থিত রাজনৈতিক নেতাদের যা বলেছিলেন এবং পরে জাতির উদ্দেশে যা জানিয়েছিলেন—সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি তা স্বীকার করেননি। বরং এখন তিনি যে বক্তব্য দিচ্ছেন, সেদিন তার কিছুই বলেননি বলে দাবি করেন জামায়াত আমির।

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন তোলেন, কোটি-কোটি মানুষ যা শুনেছে, সেদিন তিনি যা বলেছিলেন আর এখন যা বলছেন—এর হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?

জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য, যোগ করেন ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD