Logo

ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬
ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টায় দারসুল কুরআনের মাধ্যমে অধিবেশন শুরু হয়। সংগঠনের ১২৩তম শহীদ রেজবুল হক প্লাবনের বাবা মো. আজাদুল ইসলাম উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

নতুন কমিটিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক সম্পাদক এবং জিএস এস এম ফরহাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান আজাদ (দপ্তর), মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী (মিডিয়া), সাইদুল ইসলাম (সাহিত্য), আমিরুল ইসলাম (প্রকাশনা), হাফেজ মুহাম্মদ আবু মুসা (শিল্প ও সংস্কৃতি), মো. নোমান হোসেন নয়ন (মানবসম্পদ ব্যবস্থাপনা), আব্দুল মোহাইমেন (ফাউন্ডেশন), শরীফ মাহমুদ (এইচআরডি), আনিসুর রহমান (অর্থ), হাফেজ ইউসুফ ইসলাহী (কলেজ কার্যক্রম), মো. রিয়াজুল ইসলাম (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট), মুহাম্মদ ইব্রাহীম (শিক্ষা), মো. ফখরুল ইসলাম (গবেষণা), মেহরাব হাসান (তথ্যপ্রযুক্তি), মো. মোন্তাকুর রহমান জাহিদ (সমাজসেবা), তানজির হোছাইন জুয়েল (তথ্য ও মানবাধিকার), হেলাল উদ্দিন রুবেল (স্কুল কার্যক্রম), মো. ইসমাইল (মাদরাসা কার্যক্রম), মো. নূরুল হুদা (ব্যবসায় শিক্ষা), মহিবুর রহমান মুহিব (ছাত্র অধিকার), আরাফাত হোসেন মিলন (পাঠাগার), মোহা. শামীম উদ্দীন (আইন), রেজাউল করিম শাকিল (ছাত্রকল্যাণ), মু. মাহমুদুল হাসান (বিজ্ঞান), শাহীন আহমদ (দাওয়াহ), হাবিবুর রহমান আরমান (বিতর্ক), মো. মুশফিকুর রহমান (স্পোর্টস) এবং নুমায়ের আব্দুল্লাহ (পাবলিক রিলেশনস)।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। এছাড়া সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতিরাও উপস্থিত ছিলেন।

সংগঠনের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরে সভাপতি নূরুল ইসলাম আরও ১৫ জনকে মনোনয়ন দেন। মোট ৬২ সদস্যের কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

কার্যকরী পরিষদের সদস্যদের উদ্দেশে সভাপতি নূরুল ইসলাম বলেন, এটি সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক কাঠামো। সদস্যদের আত্মতত্ত্বাবধান নিশ্চিত করে সভাপতিকে সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে কার্যক্রম গতিশীল রাখতে হবে।

দিনব্যাপী অধিবেশনে কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ, বার্ষিক পরিকল্পনা-২০২৬ উপস্থাপন, পর্যালোচনা ও অনুমোদন এবং অঞ্চল পরিচালক নির্ধারণ করা হয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD