Logo

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৪
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা ও বিজয় অর্জনের পর দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মূল লক্ষ্য হলো ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা। পাশাপাশি নতুন সরকারের অভিযাত্রায় দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশগ্রহণ করবেন। এছাড়া সারাদেশের মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে প্রতিটি ধর্মের মানুষদেরও বিশেষ প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD